বিষয়টি অপ্রাসঙ্গিক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছিল প্রস্তুতির মঞ্চ। কিন্তু সেই মঞ্চে ভরাডুবি হলো সাকিব আল হাসানদের। শনিবার লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ২১ রানে হেরেছে। এই হারের পর ফিনিশিংয়ে মাহমুদউল্লাহর নামটি ঘুরে ফিরে আসছে। অধিনায়ক সাকিব আল হাসানের কাছে অবশ্য বিষয়টিকে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে!

Manual7 Ad Code

২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। মূলত ফিনিশিংয়ের অভাবেই বাংলাদেশ পারেনি। দলের এমন পরিস্থিতিতে বেশ কিছু ম্যাচ জেতানোর অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে, মাহমুদউল্লাহ থাকলে কি জিততো পারতো বাংলাদেশ? ফিনিশিং পজিশনে যারা খেলছেন, তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট কি না- জানতে চাইলে মাহমুদউল্লাহর বিষয়টি অপ্রাসঙ্গিক বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘সর্বশেষ তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এসব কথা বলেছেন কি না, জানি না। কিন্তু এখন বলছেন। আমার মনে হয় বিষয়টা অপ্রাসঙ্গিক। তার জায়গায় দলে এসেছিল তাওহীদ হৃদয়।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code