নেপালের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: শুরুতে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ক্রসবার কাঁপালো। এরপর সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক নেপাল নিজেদের মাঠে খেলছে দুর্বার। আজ (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে সুবিধাজনক জায়গায় নেপাল। প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে আছে। নেপালের বিপক্ষে বাংলাদেশ দল একাদশে তিনটি পরিবর্তন এনেছে। গত ২২ আগস্ট কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিলেন কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ ও সুমন রেজা। আজ নেপালের বিপক্ষে শুরুর একাদশে তাদের জায়গায় হয়নি। সেখানে সুযোগ হয়েছে রিমন হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাজ্জাদ হোসেনের। এরমধ্যে হেমন্ত দীর্ঘ ৫ বছর পর আবারও খেলার সুযোগ পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code