তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলে বড় জয়ে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

 

ডেস্ক রিপোর্ট

বড় জয় দিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ দল।

‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ ৭-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। ম্যাচের প্রথমার্ধেই সাত গোল আদায় করে নেয় বাংলাদেশ।

Manual3 Ad Code

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেও বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে টাইগ্রেসরা। বাছাই পর্বে ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গ্রুপে ৩ ম্যাচ খেলে মিয়ানমার ৬, বাহরাইন ও তুর্কমেনিস্তান ১টি করে পয়েন্ট পেয়েছে।

মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে চতুর্থ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রসে জোরালো শটে গোল করেন স্বপ্না রানী।

ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ১৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন শামসুন্নাহার।

Manual8 Ad Code

এরপর ৪ মিনিটের ব্যবধানে তুর্কমেনিস্তানের জালে আরও তিন গোল দেয় বাংলাাদেশ। ১৬ মিনিটে মনিকা চাকমা, ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। ২০ মিনিটের মধ্যে ৬-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথ সহজ করে ফেলে বাংলাদেশ।

Manual2 Ad Code

প্রথমার্ধে ৪০ মিনিটে দলের পক্ষে সপ্তম গোল করেন ঋতুপর্ণা। ৭-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমভাগ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে একই স্কোরে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

Manual5 Ad Code

আগামী ৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলে বড় জয়ে বাংলাদেশ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code