বিষ দিয়ে মাছ ধরার সময় ছয় জেলে আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

শরণখোলা (বাগেরহাট) ঃ
পূর্ব সুন্দরবনের ছাপড়াখালী এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃতরা হচ্ছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আঃ হক খানের পুত্র সেলিম (২৮), আঃ রব হাওলাদারের পুত্র কবির (২৫) ও মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী গ্রামের আলী আকবরের পুত্র আলী আজগর ((৪০), মোঃ শাহদাত হোসেনের পুত্র জাকির (৩৫), মোঃ আলামিন শেখের পুত্র সাকির শেখ (৩০)।
এসময় তাদের কাছ থেকে একটি ট্রলার, একটি ডিঙ্গি নৌকা, দুইটি বিষের বোতল, ২২৩ কেজি বিষ দেয়া মাছ ও তিনটি জাল জব্দ করা হয়। রোববার দুপুরে বন আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বন বিভাগর শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন জানান, কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার আওতাধীন বনে তল্লাশী চালায়। এক পর্যায়ে শনিবার বিকেলে চাপড়াখালীর দুইটি খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় তাদের আটক করতে সক্ষম হন। রোববার দুপুরে তাদের শরনখোলা রেঞ্জে অফিসে নিয়ে আসার পরে পৃথক দুইটি মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code