বিসিবিতে তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুই দিন আগে দলের স্বার্থের কথা চিন্তা করে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে খেলতে পারবেন না এশিয়া কাপেও। এই মুহূর্তে তার বিশ্রামেই থাকার কথা। কিন্তু রবিবার হুট করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন তামিম। জানা গেছে, মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করতেই তার বিসিবিতে আগমন।

বেশি দিন হয়নি পিঠের নিচের অংশে ইনজেকশন নিয়ে লন্ডন থেকে তামিম দেশে ফিরেছেন। এই মুহূর্তে তার কিছু করার নেই। ১০ দিনের মতো বিশ্রামে থাকার পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। রবিবার দুপুর ১টায় মেডিক্যাল বিভাগের সঙ্গে কথা শেষে তামিম চলে যান ক্রিকেট পরিচালনা বিভাগে। সেখানে কিছুক্ষণ কথা বলে এই ওপেনার মিরপুর স্টেডিয়াম ত্যাগ করেছেন।

Manual2 Ad Code

তামিম লন্ডন থেকে ৩১ জুলাই দেশে ফেরেছেন। এরপর বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করেন ৩ আগস্ট। বৈঠক শেষে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code