বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে চালু হলো অত্যাধুনিক এন্ডোস্কপি ও কোলনস্কপি সেবা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

০৯ই জুন ২০২৩ইং, শুক্রবার, যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালের সাবেক কোলরেক্টাল সার্জন, ঢাকার বিআইএইচএস জেনারেল হাসপাতালের চীফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোঃ সাদেক-এর সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ)-এ চালু হলো অত্যাধুনিক এন্ডোস্কপি ও কোলনস্কপি সেবা। এর মাধ্যমে বিশ্বের খ্যাতিমান এডভান্সড ল্যাপারস্কোপিক, রোবোটিক্স এন্ড পেরিনিয়াল ক্যান্সার সার্জনের দ্বারা আন্তর্জাতিক মানের কোলরেক্টাল সার্জারি ও কোলরেক্টাল ক্যান্সার সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল কর্তৃক এই সেবা চালু হয়েছে। বিয়ানীবাজারের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোঃ সাদেক এখন থেকে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে নিয়মিত ভাবে (সপ্তাহে দুই দিন, বৃহস্পতি ও শুক্রবার) অত্যাধুনিক এন্ডোস্কপি ও কোলনস্কপি সেবাসহ বিশ্বমানের পরিপাকতন্ত্র সার্জারি ও ক্যান্সার সেবা প্রদান করেবেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক মানের সার্জারি সেবার আলোকে বৃহত্তর সিলেটে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে এই সেবা সর্ব প্রথম চালু হয়েছে যা এতদাঞ্চলসহ বৃহত্তর সিলেটের পরিপাকতন্ত্র সার্জারি ও ক্যান্সার সেবায় অসামান্য অবদান রাখবে। সেবা গ্রহনে আগ্রহী সকলকে হাসপাতালের নির্দিষ্ট মোবাইল নং ( ০১৭০৩৯৬৯২৫৭)-এ অগ্রীম যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code