বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো: প্রভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ কয়েকদিন ধরে গুঞ্জন উড়ছে বাগদান সেরেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহন প্রভা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। বাগদানের খবরটি মিথ্যে বলে দাবি করেছেন তিনি।

 গণমাধ্যমকে প্রভা বলেন, ‘জীবন এমন কাউকে এখনো খুঁজে পাইনি। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি। যেসকল সংবাদমাধ্যম আমরা বাগদানের সংবাদ প্রকাশ করেছে তা সত্য নয়। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। প্রতিদিনই কোনো না কোনো অনলাইন আমাকে নিয়ে এমন খবর প্রকাশ করে। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না।’

Manual5 Ad Code

২০১০ সালের ১৯ আগস্ট ভালোবেসে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ২০১২ সালে মাহমুদ শান্ত নামে এক যুবকের সঙ্গে ঘর বাঁধেন প্রভা। ২০১৪ সালে এ সংসারও ভেঙে যায়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code