‘‘আমাদের ছবি তুলুন, দয়া করে এখন মেয়ের ছবি তুলবেন না।“

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রথম সন্তানের জন্ম দিয়েছেন হাসপাতালে। সেখানে আত্মীয়, বন্ধুরাও ব্রাত্য। কোনও ফুল, উপহারও নিচ্ছেন না বিরাট কোহলি এবং আনুশকা। মুম্বাইয়ের পাপারাৎজিদের উদ্দেশে তারা বলেছেন, ‘‘আমাদের ছবি তুলুন, দয়া করে এখন মেয়ের ছবি তুলবেন না। এত বছর ধরে আপনারা আমাদের যে ভালবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ।’’

Manual7 Ad Code

ভারত অধিনায়ক বিরাটের কন্যাকে দেখার জন্য উদগ্রীব নেটাগরিকরা। করোনার সময় সতর্ক বিরুশকা। এখনই তা হতে দিতে চাইছেন না তারা। সেই জন্য নিকটাত্মীয়দেরও অনুমতি নেই হাসপাতালে দেখা করার। এমনকি কোনও রকম ফুল বা উপহারও নিচ্ছেন না তারা। এতটাই কঠোর নিরাপত্তা যে আনুশকা যে ঘরে রয়েছেন, তার পাশের ঘরের লোকজনদের আত্মীয়দেরও ওই ঘরে যেতে দেওয়া হচ্ছে না। এ যেন একেবারে ‘জেড প্লাস’ নিরপত্তা!

করোনার জন্যই শুধু এই সতর্কতা মনে করছেন না অনেকে। তাদের মতে কোনও ম্যাগাজিনে মেয়ের প্রথম ছবি যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরাটদের। সেই কারণেই হয়তো এত বেশি সতর্কতা। হাসপাতালের তরফেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তাদের কর্মীদেরও ছবি তোলার কোনও অনুমতি নেই। হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও যাতে কোনওভাবে ছবি না ওঠে সেই জন্য পিছনের দরজার ব্যবস্থাও রাখা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code