লালগালিচায় ইউক্রেনীয় নারীর অভিনব প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অভিনব কায়দায় প্রতিবাদ করে তোলপাড় সৃষ্টি করেছেন একজন নারী। তার বুক থেকে পেট পর্যন্ত দেখা গেছে ইউক্রেনের জাতীয় পতাকার নীল ও হলুদ রঙ। তাতে লেখা ছিল, ‘স্টপ রেপিং আস (আমাদের ধর্ষণ বন্ধ করুন)।’ ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুধু অন্তর্বাস পরে লালগালিচায় হাজির হন অজ্ঞাত ওই নারী। তার অন্তর্বাসে লাল রঙের এলোমেলো দাগ। এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেছে। নিরাপত্তা রক্ষীরা ঘিরে ধরার আগে তিনি চিৎকার করে আলোকচিত্রীদের সামনে পোজ দেন। পরে তাকে কাপড়ে ঢেকে বের করে দেওয়া হয়। তার সংগঠন স্কাম সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি শেয়ার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code