বীরগঞ্জে পুকুর থেকে ২০কেজি ওজনের কষ্টিপাথর মূর্তি উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে পুকুর খনন করতে গিয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া গুন্ডার ঝাড় এলাকায় হারিপুকুর পুনঃখনন করতে গিয়ে পুকুরের মাঝখানের ৮-১০ ফুট নিচ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের মালিক হোসেন হাজীর কাছ থেকে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ মূর্তিটি স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে অবগত করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নিকট কষ্টিপাথর মূর্তি হস্তান্তর করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার। মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম জানান, মূর্তির অনুমানিক দৈর্ঘ্য ১ ফুট ১০ ইঞ্চি , প্রস্থ ১০ইঞ্চি ও ওজন ২০ কেজি। উদ্ধারের পর মূতিটি কী পাথরের পরীক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন রাতেই পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাধারে জমা রাখা হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code