বীর মুক্তিযোদ্ধাদের অবহেলা বন্ধ করতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বীর মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। জীবনের মায়া ও পরিবারের টান উপেক্ষা করে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে এ দেশকে স্বাধীন করে এনেছেন তাঁরা। অথচ তাঁরাই এ দেশে অবহেলার শিকার হন। মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হলেও সেটি থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত হওয়ার ঘটনা নতুন নয়। অসহায় ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের মহৎ উদ্যোগ মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্প। এর মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরভাবে বাস করতে বীর মুক্তিযোদ্ধাদের একতলা ভবন নির্মাণ করে দেয় সরকার। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই বেশ কিছু ঘর এখন বেহাল। মাদারীপুরের বিভিন্ন উপজেলা ঘুরে এমনটি দেখা গেছে। সেখানকার বীর নিবাসের কোনো ঘরে পলেস্তারা খসে পড়েছে, কোনো ঘরের ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ছে, কোনো ঘরের মেঝে ভেঙে গেছে। এমন পরিস্থিতিতে সেসব ঘরে কী করে বসবাস করা সম্ভব।

Manual1 Ad Code

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) মাদারীপুর জেলা ৩৭ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ভবন নির্মাণ করে। প্রতিটি বীর নিবাস নির্মাণে খরচ হয় প্রায় ১০ লাখ টাকা। ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ ঘরগুলো নির্মাণ করে। কিন্তু কয়েক বছরের মধ্যে অনেক ঘর থাকার অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সঙ্গে দেওয়া হয়েছিল শৌচাগার, নলকূপ। সেগুলোও অকেজো হয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলো ও স্থানীয় লোকজন বলছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ও উপকরণের কারণে ঘরগুলো এমন জরাজীর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা ঘরগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code