বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। আর মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন ফি দেওয়া যাবে।

Manual5 Ad Code

এবার বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে। প্রাথমিক ধাপ শুরু হবে আগামী ৪ জুন। এই ধাপে উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা হবে আগামী ১৮ জুন। বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শনিবার থেকে শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত চলবে। মুঠোফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৬ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।

Manual3 Ad Code

‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদন, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ এক হাজার টাকা এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে) এক হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে আবেদন করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২৭৯টি আসন রয়েছে।

Manual1 Ad Code

আগামী ১৪ মে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হবে।

পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ মার্ক কেটে নেওয়া হবে। ১১ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করা হবে।

Manual3 Ad Code

আগামী ১৮ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় রয়েছে— সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি। এরপর আগামী ৬ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code