বৃটিশ কারী এওয়ার্ডের প্রবর্তক এনাম আলী এমবিই আর নেই

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির লিজেন্ড এনাম আলী এমবিই পার্থিব জীবন থেকে এখন পরকাল জীবনের যাত্রী হলেন।

Manual2 Ad Code

তিনি বৃটেনে রেস্টুরেন্ট শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা, “কারী অস্কার খ্যাত” বৃটিশ কারী এওয়ার্ডের প্রবর্তক ও আয়োজক, আইঅন টিভির প্রতিষ্ঠাতা, স্পাইস ম্যাগাজিন সহ অনেকগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব এনাম আলী এমবিই রবিবার (১৭ জুলাই ২০২২) ভোর ৩টায় যুক্তরাজ্যের সারের  একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual7 Ad Code

ভিন্দলো ভিসা তথা আজকের স্কিল্ড ওয়ার্ক পারমিট এর পিছনের তার অবদান অনেক বেশি । ভিন্দলো ভিসার সঠিক ইন্টারপিটেশন বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়, যার সুফল আজ কমিউনিটি ভোগ করছে। এরকম অনেক ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন এনাম আলী। বৃটিশ কারী এওয়ার্ডের প্রবর্তন সহ অনেক গুলো ভাল কাজের জন্য কমিউনিটি তাকে স্মরণ করবে বারবার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code