ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বিএমই কমিউনিটিকে সোচ্চার হতে হবে -রুশনারা আলি এমপি

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual3 Ad Code

লন্ডন  টাওয়ার হেমলেটস এর বেথনালগ্রিন এন্ড বো  লেবার পার্টির বিএমই আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  রুশনারা আলি এমপি বলেছেন— নিজেদের দাবি দাওয়া আদায়ে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বিএমই কমিউনিটিকে আরও সোচ্চার হতে হবে।

Manual8 Ad Code

২৬ জুলাই ২০২২, মঙ্গলবার  বিকালে পূর্ব লন্ডনের মাইক্রবিজনেস সেন্টারে সংগঠনের সভাপতি ড. আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে  বেথনালগ্রিন এন্ড বো  লেবার পার্টির বিএমইর ঈদ পার্টি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক বাবুল খানের স্বাগত বক্তব্যের পর অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর শুভ হুসেইন, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী , সাবেক কাউন্সিলর পুরু মিয়া, বিএমইর সাবেক সভাপতি আজমল হুসেইন, সহ সভাপতি নাজমা হুসেইন, হুসনে আরা মতিন, শাহিদা রহমান, পপলার লাইম হাউস লেবার দলের সেক্রেটারি আস্রা আঞ্জুম, আমিনা আলি, বাংলাটাউন লেবার দলের সভাপতি আমির হুসেইন, কমিউনিটি নেতা তারিফ আহমেদ,  লেন্সবারি ওয়ার্ডের সভাপতি আনসার উল হক, আনোয়ার মিয়া, বাংলাটাউন লেবার দলের সম্পাদক আমিনুল হক জিলু, মনিরুজ্জামান মনি,  আব্দুল জলিল চৌধুরী,   রেদওয়ান আহ্মেদ, সুলেমান হাসি, আব্দুস সাত্তার, গুলাব আলি,  আব্দুর রহমান, ইয়ুথ অফিসার হামিম চৌধুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আহাদ চৌধুরী বাবু এবং সারওয়ার হুসেইন , টিভি নিউজ প্রেজেন্টার সালাউদ্দিন শাহিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code