বৃটেনের কার্ডিফ শহরে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস সফলভাবে সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাঁভ কমিউনিটি সেন্টারে গত ২৮ শে নভেম্বর রোববার সকাল ১১ টা থেকে বিকাল ৬ টা অবধি বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সাবিক সহযোগিতায় বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ এর নেতৃত্বে দিনভর কনস্যুলার সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ নাজমুস সাকিব, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ শরিফুল ইসলাম, মাহবুব আলম পাটোয়ারী, মিসেস  মুসলিমা আক্তার, ইশতিয়াক আকবর, মোশারফ হোসেন, সেলিম উল্লাহ ও হুমায়ূন কবীর বিশ্বাস উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।
এবারকার সার্ভিসে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও প্রচুর লোকের সমাগম ঘটে। আগত লোকজন পাসপোর্ট নবায়ন, নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব এটর্নি সহ নানা কনস্যুলার সেবা গ্রহণ করেন। এদিকে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বর্ণালী চন্দ এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিউনিটি নেতৃবৃন্দ এই কনস্যুলার সেবা গ্রহণ করতে সার্বিক সহযোগিতা করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এই ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।
ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির চেয়ারম্যান আনোয়ার আলী, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহ সভাপতি এস এ রহমান মধু, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলসের সাবেক চেয়ারপার্সন  লিয়াকত আলী, শাহজালাল মসজিদের ট্রাষ্টি  আব্দুল কাদির, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সাবেক ট্রেজারার  হারুনুর রহমান, কমিউনিটি সংগঠক সানাওয়ার আলী মীর, ওয়েস কুলাউড়া সোসাইটির সেক্রেটারি বদর উদ্দিন চৌধুরী বাবর ও ব্যাবসায়ী দিলওয়ার চৌধুরী, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কনস্যুলার সেবায় সার্বিক সহযোগিতা করেন।
পরবর্তী সার্ভিস আগামী জানুয়ারির শেষ দিকে সাউথ ওয়েলসের সোয়ানসী শহরে অনুষ্ঠিত হবে বলে ওয়েলস বাংলা নিউজের এডিটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান  মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code