বৃষ্টিতে ভেঙে পড়ল বিশ্বভারতীর ছাতিমতলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ভারত প্রতিনিধি: বৃষ্টিতেই সর্বনাশ, ভেঙে পড়ছে বিশ্বভারতীর ছাতিমতলা। দুটি শাল গাছের ডাল ভেঙে গুঁড়িয়ে গেছে ঐতিহ্যবাহী মার্বেলের বেদির আসনটি। যাতে লেখা ছিল ‘প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি’। সেই মার্বেলের বেদিটি সম্পূর্ণ ভেঙে গেছে। শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃষ্টির জেরে ভেঙে পড়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা। এর আগেও রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন বটবৃক্ষ উপড়ে গিয়ে ঐতিহ্যবাহী ঘণ্টাতলা ভেঙে ছিল। এবার ভেঙে পড়ল ছাতিমতলা। জানা গেছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ছাতিমতলার সংস্কার করবে। যদিও এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে শান্তিনিকেতনের অনেক ঐতিহ্য নষ্ট হয়েছে। ১৯৪১ সালের ৭ আগস্ট প্রয়াত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় শেষকৃত্য সম্পন্ন হলে তাঁর অস্থি নিয়ে আসা হয় শান্তিনিকেতনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code