বেকহ্যাম এখন ‘স্যার’

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

ডেভিড বেকহ্যাম নামটা শুনলে চোখের সামনে ভেসে উঠে নজরকাড়া হেয়ার স্টাইলের সুদর্শন এক ফুটবলার। চুলের বর্ণিল স্টাইল এবং নিত্য নতুন লুকে হাজির হওয়ার জন্য একটা সময় ফুটবলের ‘গ্ল্যামার বয়’ পরিচিতিও পেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক সেই বেকহ্যাম এখন ‘স্যার’।

Manual7 Ad Code

ফুটবল বর্ণময় ক্যারিয়ার, খেলাটিতে অবদান এবং সমাজসেবামূলক বিভিন্ন কাজে সম্পৃক্ততার জন্য শুক্রবার নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলা, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ২০০৩ সালেই ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) ’ উপাধি লাভ করেছিলেন। এবার তিনি পেলেন নাইটহুড উপাধি।

নাইটহুড পাওয়ার পর যার পর নাই খুশি পঞ্চাশ বছর বয়সী বেকহ্যাম। বললেন, ‘বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করা এবং পরের প্রজন্মকে অনুপ্রাণিত করতে অবদান রাখতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। এই সম্মান পেয়ে আমি গর্বিত।’

Manual2 Ad Code

ডেস্ক: আর

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code