বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

হাসপাতালের একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। সেটি অপসারণ করতে সময় লাগবে। তাই ভর্তি করানো হয়েছে।

যদিও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে, এখনও ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

Manual8 Ad Code

শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম সিসিইউতে আছেন। উনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনও ভর্তির বিষয়ে চূড়ান্ত হয়নি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code