বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির ‘বর্ষবরণ উৎসব’ ২৮ মে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে বাংলা ‘বর্ষবরণ উৎসব’ আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২৮ মে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এগ হারবার টাউনশিপের ৭০০৪ রিজ এভিনিউস্থ হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে কথামালা, সংগীত, নৃত্য, আবৃত্তি, র‍্যাফেল ড্র ও মেলা। মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।এছাড়া প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোররা যাতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি অন্তরে ধারণ করে লালনপালন করতে পারে, তারই প্রয়াসে শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

Manual8 Ad Code

Desk: K

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code