পাইথন শিকার প্রতিযোগিতা শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বার্মিজ পাইথন (বার্মিজ অজগর) শিকার প্রতিযোগিতা শুরু হয়েছে। ওই এলাকার জলাভূমিগুলোকে ভয়ানক এ সাপগুলো থেকে মুক্ত রাখতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন সারাবিশ্বের হাজার হাজার মানুষ।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ২২ বছর বয়সী ইতালির নেপলসের বাসিন্দা জ্যাক ওয়ালেরি জানান, তিনি ওহাইও স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। গ্রীষ্মকালীন ছুটিতে সাপ শিকার করাই তার প্রধান পরিকল্পনা।
ওয়ালেরি বলেন, বার্মিজ পাইথন সম্পর্কে আমার ধারণা রয়েছে। এটি একটি আক্রমণাত্মক প্রজাতির সাপ, যা এভারগ্ল্যাডস দখল করেছে এবং ফ্লোরিডার প্রাকৃতিক আবাসস্থলকে ধ্বংস করেছে।

Manual2 Ad Code

তিনি বলেন, টেলিভিশনে পেশাদার শিকারিদের দেখার পর আমি পাইথন শিকারের প্রতি আগ্রহী হই। দুই বছর আগে আমি নিজেই সাপ শিকার শুরু করি। গত বছর আমি ‘ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জ’ নামে বার্ষিক পাইথন শিকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণে মাঝখানে আমি বাদ পড়ে যাই।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code