অন্যায্য অপসারণের অভিযোগ সাবেক সাংবাদিকের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: সিএনএনের বিরুদ্ধে জাতিগত বৈষম্যমূলক আচরণ করাসহ অন্যায্যভাবে চাকরি থেকে অপসারণের অভিযোগ তুলেছেন মার্কিন সংবাদমাধ্যমটির সাবেক এক সাংবাদিক। তাঁর দাবি, সংবাদ সংগ্রহের কাজ করার সময় আহত হয়েছিলেন তিনি। সেই ‘অদৃশ্য শারীরিক অক্ষমতার’ জেরে তাঁকে অপসারণ করা হয়েছে।

Manual6 Ad Code

ওই সাংবাদিকের নাম সাইমা মহসিন (৪৬)। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাইমা জানান, ২০১৪ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিয়ে জেরুজালেম থেকে তিনি সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। সেই সময় ক্যামেরাম্যান তাঁর পা মাড়িয়ে দেন। এতে পায়ের টিস্যু এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তিনি স্বাভাবিকভাবে বসা, দাঁড়ানো ও হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন। এ কারণে পূর্ণকালীন কাজে ফেরা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ে।

সাইমার দাবি, তাঁকে বিকল্প দায়িত্ব দেওয়াসহ তাঁর পুনর্বাসনে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সিএনএন কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। পরে তিনি পুনরায় সংবাদ সংগ্রহের কাজ কমিয়ে সংবাদপাঠের (উপস্থাপক) দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তাঁকে বলা হয়, তাঁর চেহারা উপস্থাপনার জন্য উপযুক্ত নয়। তিন বছর পর সিএনএন কর্তৃপক্ষ সাইমার সঙ্গে চুক্তির অবসান ঘটায়।

Manual7 Ad Code

এ ঘটনার পর সাইমা সিএনএনের বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ওপর শিগগিরই শুনানি হওয়ার কথা।
অন্যায্য অপসারণ, বৈষম্যমূলক আচরণ ও কর্মীকে যথার্থ প্রাপ্য না দেওয়ার অভিযোগের প্রতিকার করে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে সাইমা তাঁর দায়ের করা অভিযোগে বলেন, জাতিগত পরিচয় ও শারীরিক অক্ষমতার ওপর ভিত্তি করে তাঁর সঙ্গে বৈষম্য করা হয়েছে।

তবে সিএনএন কর্তৃপক্ষ লন্ডনে অভিযোগ দায়েরের বিরোধিতা করেছে। তাদের ভাষ্য, সাইমার সঙ্গে তাদের যে চুক্তি ছিল, সে অনুযায়ী লন্ডনে এমন অভিযোগ করার সুযোগ নেই।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code