‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’, কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন টিপু রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

কামরুল হাসান শাওন, যুক্তরাজ্য

Manual5 Ad Code

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫’। এতে কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) চীফ ট্রেজারার টিপু রহমান ।

শনিবার (২৪ মে) কুইন্সের টেরেস অব দ্য পার্কে খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের যৌথভাবে আয়োজনে দেশ-বিদেশের বিখ্যাত রন্ধন শিল্প শেফসহ ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস।

অনুষ্ঠানে বাংলাদেশ, ভারতসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে শেফরা অংশ নেন। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন কনটেন্ট নির্মাতা আদনান ফারুক হিল্লোল, ইউটিউবার ইফতেখার রাফসান ও ফুড ব্লগার নুসরাত ইসলাম।

Manual6 Ad Code

টিপু রহমান ছাড়াও অনুষ্ঠানে আরও ৮টি ক্যাটাগরিতে ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল—সেরা রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট হোম শেফ, বেস্ট এন্টারপ্রেনার, কারি লিজেন্ড অ্যাওয়ার্ড, শেফ অব দ্য ইয়ার এবং পারসোনালিটি অব দ্য ইয়ার।

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) চীফ ট্রেজারার টিপু রহমান বলেন, আমি এই কারি ইন্ডাস্ট্রি সাথে ৩০ বছর বেশি সময় ধরে আছি। ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ থেকে আমাকে কারি লিজেন্ড সম্মাননা দেয়ে হয়েছে আমি খুব আন্দদিত । বাংলাদেশ, ভারতসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি ইউকে থেকে রিপ্রেজেন্ট করেছি। আমি ধন্যবাদ জানাই আমেরিকান কারি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষদের ।

Manual6 Ad Code

এবারের অ্যাওয়ার্ডের বিচারক প্যানেলে ছিলেন—ভারতের রন্ধন বিশেষজ্ঞ ও কালিনারি ফোরামের সদস্য ইজ্জত হুসেন, মালয়েশিয়ার রসাহম বিন রুসলি, সৌদি আরবের মুনতাসির মাসউদ, বাহরাইনের সিলভারস্টার রোজারিও, জর্ডানের মাহমুদ ইয়াসিন, যুক্তরাজ্যের অলি খান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. গোলাম মোস্তফা এবং বাংলাদেশের রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা।

Manual5 Ad Code

আমেরিকান কারি অ্যাওয়ার্ডসের উদ্যোক্তা খলিল বিনিয়ানির সিইও মো. খলিলুর রহমান বলেন, আমাদের স্বপ্ন ছিল প্রবাসে এমন এক আয়োজন, যেখানে রন্ধনশিল্পকে মর্যাদা দেওয়া হবে। আজ তা বাস্তবায়ন হলো। এটি কেবল একটি পুরস্কার অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের রন্ধন ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’
  • কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন টিপু রহমান
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code