নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত ১

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।

Manual4 Ad Code

দেশটির স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

জানা গেছে, নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়ে মহাসড়কে দায়িত্বপালন করছিলেন একজন হাইওয়ে পুলিশ কর্মকর্তা। এ সময় ৬৫ বছর বয়সী সশস্ত্র এক ব্যক্তি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়।

Manual2 Ad Code

পরে ওই নারী পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেন।নিহত ব্যক্তি পাল্টা গুলি করেছিলেন কি-না, সেটি এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ৬৫ বছর বয়সী একজন গাড়িচালক জিপ থেকে বেরিয়ে এসে বন্দুক নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যান। পুলিশ কর্মকর্তারা তাকে বন্দুক ফেলে দিতে বলার পরও ওই গাড়িচালক সামনে অগ্রসর হতে থাকে। তখন বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে তিনি নিহত হন। ওই ব্যক্তি ইতোপূর্বে সাতবার গ্রেপ্তার হয়েছিল।

এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর বেল্ট পার্কওয়ে মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়। পরে একইদিন সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কটি আবার খুলে দেওয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code