রাশিয়ার নতুন নিষেধাজ্ঞা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ আমেরিকানদের তালিকায় সাংবাদিকসহ আরও ৯২ জনকে সংযোজন করেছেন রাশিয়া। বুধবার (২৮ আগস্ট) এই ঘোষণা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধদের মধ্যে পূর্বে রাশিয়ায় কাজ করেছিলেন এমন কিছু সাংবাদিক এবং আইন প্রয়োগকারী ও ব্যবসায়ীরা রয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

Manual4 Ad Code

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মস্কোর একটি কৌশলগত পরাজয় ঘটানো ঘোষিত লক্ষ্য অর্জনে বাইডেন প্রশাসনের রুসোফোবিক প্রচারণার প্রতিক্রিয়া হিসেবে’ এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, নিষিদ্ধ সাংবাদিকরা “রাশিয়া এবং রুশ সশস্ত্র বাহিনী সম্পর্কে ‘ভুয়া’ খবর তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ‘নেতৃস্থানীয় উদারপন্থি-বিশ্ববাদী প্রকাশনার প্রতিনিধিত্ব করে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code