বেদে সম্প্রদায়ের পাশে দক্ষিণ সুনামগঞ্জের নির্মাণ শ্রমিকেরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

৪ শতাধিক শীতবস্ত্র বিতরণের তিনদিন পর এবার শীতবস্ত্র বহন করে ছিন্নমূল বেদে স¤প্রদায়ের বাড়িতে পৌঁছে দিলেন দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঞ্জের নেতৃবৃন্দ।
ইংরেজী নববর্ষ ২০২১ সালের প্রথম দিন গত শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার পাগলা বাজার ব্রিজ সংলগ্ন ২০টি গৃহহীন ছিন্নমূল বেদে পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভিটে-বাড়ি ছাড়া ছিন্নমূল এসব পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঞ্জের সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক নিকুঞ্জ সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, নির্বাহী সদস্য আহমদ আলী, নিশি সুত্রধর, সদস্য আলী আহমদ, আরব আলী ও সেলিম মিয়া প্রমুখ।
সংগঠনের সভাপতি রহমত আলী বলেন, তীব্র এই শীতে অসহায় ছিন্নমূল এই স¤প্রদায়ের মানুষের দুর্ভোগের বিষয়টি অনুমান করতে পেরে তাদের বাড়িতে ছুটে যাই। তখন তারা তাদের দুর্ভোগের ব্যাপারে আমাদের জানান। ফলে অসহায় এই ২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দিতে পেরে ভালো লাগছে।’ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code