বেনাপোল সীমান্তে ৭৬ কেজি গাঁজা জব্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

বেনাপোল[ যশোর]সংবাদদাতা
বেনাপোলের রঘুনাথপুর ও স্বরবাংহুদা সীমান্ত থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন পাচারকারীকে আটক করতে না পারলেও দুইজনকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করেছেন তারা।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রঘুনাথপুর ও স্বরবাংহুদা গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

পলাতক আসামিরা হলেন, রঘুনাথপুর গ্রামের আলী কদরের ছেলে সুমন মিয়া (২০), ও স্বরবাংহুদা গ্রামের মোঃ মিস্টারের ছেলে বকুল হোসেন (২৬) ।

Manual7 Ad Code

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার শান্তি মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানো হয়। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের সুমন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি ও স্বরবাংহুদা গ্রামের বকুলের বাড়ি থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এদের দুজনের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা বলেন, উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়নে জমা করা হয়েছে ।এবং গাঁজার মালিক সুমন ও বকুলকে পলাতক আসামি করে বেনাপোল পোর্ট থানায় দুজনের নামে মামলা দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code