ডিমলায় ১০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

ডিমলা (নীলফামারী) :
নীলফামারী ডিমলায় থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

Manual2 Ad Code

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও ওসি তদন্ত সোহেল রানার নেতৃত্বে এসআই উজ্জল শাহ, অনন্ত মোহন রায় ও আক্তারুজ্জামান উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী তেলির বাজার এলাকা হতে জৈনিক বাবুল হোসেনের দোকানের পাশ থেকে লালমনিরহাট জেলার হাতীবান্দা উপজেলার দোয়ানী বাজার এলাকার হোসেন আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিন(১৯) কে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ডিমলা থানা পুলিশের একটি দল গ্রেফতার করে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিকে মঙ্গলবার নীলফামারী আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code