খুলনায় গ্রাম্য সার্ভেয়ার হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  খুলনায় গ্রাম্য সার্ভেয়ার অশ্বিনী রায় হত্যা মামলায় প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রশান্ত বিশ্বাস পলাতক রয়েছেন। প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদো বটিয়াঘাটা উপজেলার বায়ারডাঙ্গা গ্রামের শশিপাড়া এলাকার সূর্যকান্ত বিশ্বাসের ছেলে।

Manual2 Ad Code

আদালত সূত্র জানায়, সার্ভেয়ার অশ্বিনী রায় একই এলাকার ঘেদোকে প্রায়ই টাকা ধার দিতেন। ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে করে উভয়ের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে অশ্বিনীকে হত্যা করার পরিকল্পনা করে ঘেদো। ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় মাইলমারী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় অশ্বিনী।

Manual2 Ad Code

অশ্বিনী বায়ারডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার জনৈক কালিপদ মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা ঘেদো তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual4 Ad Code

পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত অশ্বিনী রায়ের ছেলে অজয় কুমার রায় বটিয়াঘাটা থানায় প্রশান্ত বিশ্বাস ওরফে ঘেদোকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৭ মে বাটিয়াঘাটা থানার এসআই নিমাইচন্দ্র কুণ্ডু আসামি ঘেদোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক। তাকে সহযোগিতা করেন এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান ও এপিপি অ্যাডভোকেট মোসাম্মৎ শম্মী আক্তার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code