বেরাইদ নারীদের জীবনের গল্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: কাপড়ের ক্যানভাসে সুঁই-সুতা দিয়ে বেরাইদের স্থানীয় নারীরা তাদের দক্ষতা ফুটিয়ে তুলেছেন। সেই পোশাক পরে অংশ নিয়েছেন ফ্যাশন শো-তেও। ফ্যাশন ও আলোকচিত্র প্রদর্শনী ‘নিডল থ্রেড অ্যান্ড অ্যা স্প্ল্যাস অব ওয়াটার’ চলছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। আয়োজনটির সঙ্গে যৌথভাবে আছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুর ও পিরান বাংলাদেশ।

Manual3 Ad Code

গত ১১ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধন করা হয় এই ফ্যাশন ও ফটোগ্রাফির যুগলবন্দীতে সাজানো প্রদর্শনীর। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন হাউস স্টুডিও বিবিয়ানার প্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ সাইফুর রহমান, মেকআপ শিল্পী বাপন রহমান ও সাজেদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং ইউসেফ বাংলাদেশেরও নির্বাহী পরিচালক আবদুর করিম।

Manual5 Ad Code

বেরাইদের ২২ জন নারীর দক্ষতা উন্নয়নে কাজ করা এই প্রজেক্টের অন্যতম উদ্দেশ্য। তাদেরকে হাতের কাজ এবং ডিজাইন প্রক্রিয়া শেখানো হয়। ধারাবাহিকভাবে ডিজাইন পদ্ধতি ও কৌশল, রঙের সমন্বয়, অ্যাপ্লিক কৌশল, হাতের কাজ, সুঁই- সুতার কাজ এমন নানান তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের উপরে মোট ৮ টি ওয়ার্কশপ পরিচালনা করা হয়। এর ফলই হলো এমন এক ফ্যাশন কালেকশন। এই প্রান্তিক জনগোষ্ঠীর পথ চলার গল্প ধরা পড়েছে ডকুমেন্টারি আলোকচিত্রী রাফিদ আল জহুরের ক্যামেরায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code