বেসরকারি হাসপাতালে যুক্ত হচ্ছে ২ হাজার কোভিড শয্যা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় দেশের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় আরও ২ হাজার শয্যা যুক্ত হচ্ছে।

করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কাছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় শয্যা সংখ্যা আরও বৃদ্ধির অনুরোধ জানালে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৪ জুলাই) ‘কোভিডের ৩য় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল সভায় বিপিএমসিএর সভাপতি এমএ মুবিন খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের ক্রান্তিকালে যখনই সরকার ডেকেছে তখন দেশের প্রাইভেট মেডিকেল এগিয়ে এসেছে। আগামীতেও যখন সরকার ডাকবে প্রাইভেট মেডিকেলগুলো সরকারের পাশে দাঁড়াবে। করোনাকালীন এই দুর্যোগেও স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো আরও ২ হাজার কোভিড-১৯ ডেডিকেটেড শয্যা বৃদ্ধি করছে।

২ হাজার নতুন শয্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং কোভিড মোকাবিলায় সরকারের আরও কিছু নতুন উদ্যোগের কথা জানান।

Manual4 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে ভারত থেকে প্রতি সপ্তাহে প্রায় ২০০ টন লিকুইড অক্সিজেন আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে ৪৩টি অক্সিজেন জেনারেটর অর্ডার দেওয়া হয়েছে। আমেরিকান বাঙালিদের উপহার দেওয়া ২৫০টি ভেন্টিলেটর ও কোভ্যাক্সের ২ লাখ ৪৫ হাজার ভ্যাকসিন আজকেই দেশে চলে আসছে। আগামী ২৬ অথবা ২৭ জুলাই চীনের আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

এ সময় মন্ত্রী জানান, গ্রামাঞ্চলে কোভিড রোগীদের শনাক্ত করার উদ্যোগ হিসেবে সরকার জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে দিয়েছে। এছাড়াও দ্রুত ৪ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স, ৫০০ অ্যানেস্থেসিস্টসহ প্রচুর টেকনোলজিস্ট নিয়োগের কাজ এগিয়ে চলছে।

Manual4 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি দেশই নিজ দেশের স্বাস্থ্যখাত নিয়ে উৎসাহ দিচ্ছে, প্রশংসা করছে; শুধু আমাদের দেশেই এই মহামারির সময়েও দেশের স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনা করে চিকিৎসক, নার্সদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। দেশের স্বাস্থ্যখাত নিয়ে গোটা বিশ্ব যখন প্রশংসা করছে তখন দেশের কিছু মহল স্বাস্থ্যখাত নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করছে। যা মোটেও কাম্য ছিল না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালে প্রায় ৬০০টি আইসিইউ, ৬০০টি এইচডিইউ, ৭০০ মতো হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং প্রায় ৬০০’র মতো ভেন্টিলেটর দিয়ে কোভিড চিকিৎসা চলছে।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি, বিপিএমসিএ-এর চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, গ্রিন লাইফ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিএমসিএর সহ-সভাপতি ডা. মাঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বিপিএমসিএর সহ-সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বিপিএমসিএর সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code