বেসিসের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ৬৮ প্রকল্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে পঞ্চমবারের মতো দেওয়া হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস।
আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিজয়ী ৬৮ প্রকল্পের প্রতিনিধির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনীমূলক পণ্য ও সেবা প্রকল্পকে স্বীকৃতি দিতে এবারের আসরে ৩৬টি ক্যাটাগরিতে ৬৮টি পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সেরা প্রকল্পগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code