স্বাস্থ্যবিষয়ক নতুন ই-প্ল্যাটফর্ম ‘হেলথ বন্ধু’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ক্রিয়েটিং এ ডিজিটাল হেলথ কেয়ার ইকোসিস্টেম কনফারেন্স’। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বিএসএসএফ কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। ‘হেলথ বন্ধু’ বাংলাদেশের বৃহৎ ডিজিটাল হেলথকেয়ার অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করছে, যেখানে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে পাওয়া যাবে। এই উদ্যোগ বেসরকারিভাবে ডিজিটাল হেলথকেয়ার বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘হেলথ বন্ধু’ মোবাইল অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code