বোলা তিনুবু প্রেসিডেন্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নাইজেরিয়ার বিতর্কিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির রাজনীতিতে ‘গডফাদার’ হিসেবে বিপুল পরিচিত বোলা আহমেদ তিনুবু। ৭০ বছর বয়সী তিনুবু নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রোগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাইজেরিয়ার নির্বাচন কমিশনের তথ্যমতে, নিকট প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবকরকে প্রায় ১৮ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন বোলা তিনুবু। তিনি ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন পিটার ওবই।

Manual4 Ad Code

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ বুহারি। তিনি তিনুবুর সহায়তায়ই ২০১৫ এবং ২০১৯ দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও নাইজেরিয়ার বড় কোনও সংকটের সমাধান করতে পারেননি। বরং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে গেছে দেশটির।

Manual3 Ad Code

বিভিন্ন সংকট ও সমস্যায় জর্জরিত দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই সমালোচনার সম্মুখীন হচ্ছেন বোলা তিনুবু। সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমার কাজ আমার পক্ষে কথা বলবে। আমি আসার আগে লাগোসের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে থাকতো, ডাকাতি হতো দিন-রাত, ট্রাফিকের অবস্থা ছিল বিশৃঙ্খল। আমি ক্ষমতায় আসার পরে এসবের পরিবর্তন ঘটেছে’।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code