ব্যাংকের এম‌ডি ও চেয়ারম্যানের গাড়ি ব্যবহারে কড়াকড়ি আরোপ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী‌দের (ব্যবস্থাপনা পরিচালক) গাড়ি ৮ বছরের আগে পরিবর্তন করা যাবে না ব‌লে নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এ‌তদিন ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর গাড়ি পাঁচ বছর হলেই পরিবর্তন করা যেত। মূলত ব্যাংকের ব্যয় কমাতেই এ নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

Manual1 Ad Code

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাস কর‌তে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহারে নতুন নির্দেশনা কার্যকর হবে।

Manual2 Ad Code

এর আগে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা দেওয়া হয়। এখন থেকে গাড়ির আয়ুষ্কাল সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সঙ্গতি রেখে এ নির্দেশনা দেওয়া হচ্ছে যে, তফসিলি ব্যাংকগুলোর পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা গাড়ি ন্যূনতম ৮ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code