ব্যাংক খাতে শৃঙ্খলা রক্ষা করতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: খেলাপি ঋণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার নীতি থেকে সরে আসার সুপারিশ করেছে আইএমএফ ও বিশ্বব্যাংক। একই সঙ্গে ঋণ পরিশোধের ক্ষেত্রে শিথিলতা থেকেও সরে আসার প্রস্তাব দিয়েছে সংস্থা দুটি। উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় আইএমএফ-এর কাছে সরকার ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা করতেই ১২ জুলাই আইএমএফ-এর একটি মিশন ঢাকায় এসেছিল।
ওই সময়ে তারা অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর সঙ্গে বৈঠক করে। বস্তুত ওই আলোচনার পরিপ্রেক্ষিতে আইএমএফ একটি প্রতিবেদন পাঠিয়েছে, যেখানে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় খেলাপি ঋণের নীতিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এশিয়াবিষয়ক প্রতিবেদনেও বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে একই ধরনের মন্তব্য করে বলা হয়েছে-ব্যাংকের ঋণ পরিশোধে গ্রাহককে অব্যাহতভাবে ছাড় দেওয়া হলে ব্যাংকের সম্পদ বা ঋণের মান কমে যাবে। উপরন্তু গ্রাহক ঋণ পরিশোধে অনাগ্রহী হয়ে উঠবে। এতে কোনো কোনো ব্যাংকের আর্থিক অবস্থা অতিমাত্রায় দুর্বল হয়ে যেতে পারে এবং তাতে আর্থিক খাতে সম্পদের মানে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, যা এ খাতকে বড় ধরনের দুর্বলতার দিকে নিয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code