ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সময়টা একদমই ভালো কাটছে না ব্রাজিলের। লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা।

Manual5 Ad Code

তবে এবার ফুটবল নয়, ফুটসাল বিশ্বকাপে রোমাঞ্চ ছড়াল দু‌’দল। এই প্রতিযোগিতার সেমিফাইনালে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। বুধবার রাতে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ১১ মিনিটে ভাপোরাকির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দুই মিনিট পরই বরুত্তো গোল করে ব্যবধানে দ্বিগুণ করেন। ব্রাজিলের পক্ষে ১৭তম মিনিটে একটি গোল শোধ করেন আসরের সর্বোচ্চ গোলদাতা ফেররাও। তবে পরাজয় ঠেকানোর জন্য তা যথেষ্ঠ ছিল না। জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Manual3 Ad Code

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ রাতে। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পর্তুগাল ও কাজাখাস্তান। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ৩ অক্টোবর ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code