ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড ২০২২ সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাজ্য অফিস :

ব্রিটিশ বাংলাদেশী হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের ঝাঁকজমকপূর্ন পর্দা উঠলো লন্ডনে। প্রকাশিত হলো হুজহুর ১৩তম প্রকাশনা, বাংলা মিরর গ্রুপের এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে ২৭০ জন বৃটিশ বাংলাদেশীর সাফল্যগাঁথার কথা। বৃটিশ বাংলাদেশী হুজহু যুক্তরাজ্যে বসবাসরত বংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রকাশিত হয় প্রতি বছর। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারের প্রকাশনায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। বৃটিশ-বাংলাদেশী তৃতীয় প্রজন্মকে যুক্ত করে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে, আঙ্গিকেও শোভিত হয়েছে নতুনদের অবদানে।

মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ লন্ডনের মেরিডিয়ান হলে নানা আয়োজনে হুজহুর পরিচালক ও ইংল্যান্ডে বাঙালি মালিকানাধিন একমাত্র ইংরেজি পত্রিকা বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রিটেনের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, আইনজীবি, চিকিৎসক ও কমিউনিটি এক্টিভিস্ট সহ নানা পেশার ৪ শত মানুষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটির ১০ জন বিশিষ্টজনকে হুজহু অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। তারা হলেন— সৈয়দ আফসার উদ্দিন এমবিই , টিপু রহমান, আমিন বাবর চৌধুরী, হেনা চৌধুরী, কাউন্সিলর সেলিম চৌধুরী, নাজমুল ইসলাম নুরু , আখলাকুর রহমান আকি, ব্যারিস্টার লুৎফুর রহমান, মোহাম্মদ শামসুর রহমান নিকেল ও সাইদুর রহমান রানু ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী হুজহু এর প্রধান সম্পাদক আব্দুল করিম গণি বলেন, কোভিড মহামারীর ফলে আমাদের ইভেন্ট এবং বার্ষিক প্রকাশনা বন্ধ করতে হয়েছিল। তারপরও কমিউিনিটির সহযোগীতায়, গুরুত্বপূর্ণ এই প্রকাশনা এবং গালা অনুষ্ঠানটি আবার শুরু করা হয়েছে ।
এছাড়া তিনি বলেন, প্রথম থেকেই এই প্রকাশনা আমাদের কমিউনিটির নবীনদের উৎসাহ ও উদ্দীপনা যুগিয়ে আসছে। প্রবীণদের সাফল্যের কথার ভবিষ্যতে নবীনদের অবদান সুন্দরভাবে সংযোজিত হবে ।

জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলি ও ব্যারিস্টার আনোয়ার বাবুল এর পরিচালনায় , এই আয়োজনের দীর্ঘ ১৩ বছরের পথচলা নিয়ে সূচনা বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ।
অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় সংগীত শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরী, সুমন শরীফ।

জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার, ফয়সল চৌধুরী এমবিই এমএসপি, স্যাম টেরি এমপি, আপ্সানা বেগম এমপি, টাওয়ার হ্যামলেটসের স্পিকার শফি আহমেদ, ক্যামডেনের মেয়র নাসিম আলী, রামসগেটের মেয়র রওশন আরা, সুইন্ডন সিটির মেয়র প্রমুখ।

Manual3 Ad Code

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট, ইমপ্রেস মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড , ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে – হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ।
স্পন্সরে ছিলেন- প্রাইম এস্টেট এজেন্ট, রোজেনবার্গ ফাইন্যান্সিয়াল সার্ভিস, ড্রিম স্পা , লন্ডন টি এক্সচেঞ্জ , এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি, এ এইছ এন্ড জেড লিমিটেড, এন আর বি হলিডে রিসোটর্স জেএমজি এয়ার কার্গো, ব্লুস্টোন ফাইন্যান্স , এপেক্স একাউন্টেন্সী , পার্পল আই, ইউরোশিয়া ফুড সার্ভিস, ইউনি সফট ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code