

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের এক আঞ্চলিক গভর্নর বলেছেন, পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরের একটি বাজারে রুশ গোলাবর্ষণে অন্তত ৭জন নিহত হয়েছে। বুধবার এই গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। একই দিনে রাশিয়ার দখলকৃত খেরসনে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করেছে রুশ সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
ডনেস্ক অঞ্চলের ইউক্রেনীয় আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, বুধবার সকালে আডদিভকা শহরের একটি বাজারে গোলাবর্ষণে অন্তত সাতজন নিহত ও অপর আটজন আহত হয়েছে। হামলার সময় বাজারে অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।