ব্রিটেনের বাজেট পরিকল্পনা নিয়ে আইএমএফের সমালোচনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রিটেনের নতুন বাজেট পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। গত ২৩ সেপ্টেম্বর লন্ডন হাউস অব কমন্সে সরকারের বার্ষিক বাজেট পরিকল্পনার কথা তুলে ধরেন চ্যান্সেলর অব দ্যা এক্সচেকার বা ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং।
নতুন অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের ওপর তার নীতি পুনর্মূল্যায়ন করার জন্য চাপ তৈরি হচ্ছে। এটি বাজারে অশান্তি সৃষ্টি করতে পারে বলে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিনিয়োগকারী ও নির্বাহী প্রধানরা পরিকল্পনাটি বাতিল করার কথা বলছেন। কনজারভেটিভ পার্টির নেতা ও নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত ৬ সেপ্টেম্বর থেকে তার অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন। কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে বছরের পর বছর ধরে স্থবির প্রবৃদ্ধি থেকে বেরিয়ে আসতে চান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code