ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমেছে, বেড়েছে আক্রান্তের সংখ্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

যুক্তরাজ্য ব্যুরো অফিস :ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১৯ মে  গত ২৪ ঘন্টায় (বুধবার) ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ছিলো ৫৪৫, সোমবার ছিলো ১৬০ জন, রবিবার ছিলো ১৭০জন, শনিবার ছিলো ৪৬৮জন। মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭০৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন কার্লচারাল সেক্রেটারী ওলিভার ডাউডেন।

Manual5 Ad Code

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৭২ জন। গত মঙ্গলবার বলা হয়েছিলে ২৪১২, সোমবার বলা হয়েছিলো ২৬৮৪জন, রবিবার বলা হয়েছিলো ৩১৪২ জন, শনিবার বলা হয়েছিলো ৩৪৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৫১ হাজার ২৯০ জন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code