ব্লাড ক্যান্সারে মুখের সমস্যা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ব্লাড ক্যান্সার হলে অনিয়ন্ত্রিতভাবে রক্তকোষের কোন একটা বাড়তে থাকে। এরা তখন ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে। এই ছড়িয়ে যাওয়ার কারনে শরীরের অঙ্গগুলির কাজে ব্যাঘাত ঘটে, আর এতেই মানুষ বিভিন্ন খারাপ লক্ষন নিয়ে ডাক্তারের স্মরনাপন্না হয়। জ্বর-শরীরে ব্যথা ছাড়াও মুখে অনেক লক্ষন নিয়ে ডাক্তারের কাছে আসে। এর মধ্যে আছে-
ক) লসিকাগ্রন্থি বা লিস্ফনোড বড় হয়ে যাওয়া,
খ) মাড়ি থেকে রক্তপাত,
গ) সংক্রমণ-ক্যান্ডিসোসিস এবং অন্যান্য ফাঙ্গাল সংক্রমণ,
ঘ) হারপিস ভাইরাস সংক্রমণ,
ঙ) মুখে ঘা বা আলসার, সাধারণত হারপিস ভাইরাস এবং ক্যান্সার বিনাশকারী ওষুধের মাধ্যমে হয়ে থাকে,
চ) মাড়ি ফুলে যাওয়া
ছ) ক্যান্সার চিকিৎসার ওষুধের পার্শ¦প্রতিক্রিয়ার কারনে আবার নতুন কিছু লক্ষন দেখা দিতে পারে :

১) ওরাল আলসার,
২) শুষ্কমুখ,
৩) পিগমেন্টেশন,
৪) ক্যান্ডিডোসিস।
তাই ব্লাড ক্যান্সার রোগীর ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি মুখের সমস্যাগুলোর প্রতি সতর্ক হতে হবে। প্রয়োজনে একই সাথে দন্ত চিকিৎসকের পরামর্শমত ব্যাবস্থাপনা চালিয়ে নিতে হবে।

Manual8 Ad Code

সুত্র: দৈনিক ইনকিলাব

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code