বড়দিনের বার্তায় ব্রিটিশ রানি: গভীর অন্ধকার রাতেও নতুন ভোরের আশা থাকে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  বড়দিনের উৎসবে করোনাভাইরাস মহামারির কারণে পরিবার বিচ্ছিন্ন হয়ে থাকার যন্ত্রণা প্রকাশ করেছেন ব্রিটিশ রানি। বার্ষিক সম্প্রচারে তিনি বলেন, যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যক্তি ও জনগোষ্ঠী এই বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য ভূমিকা নিয়েছে। ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ব্রিটিশ রানি বলেন, গভীর অন্ধকার রাতেও নতুন ভোরের আশা থাকে। সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বজুড়ে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ বিধিনিষেধ নতুন করে জোরালো করেছে। বড়দিনের বিশেষ সমাবেশ সংক্ষিপ্ত করেছেন পোপ ফ্রান্সিসও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code