বড়লেখা সমিতি সিলেট এর শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

অসহায় শীতার্তদের পাশে দাড়িয়েছে নবগঠিত বড়লেখা সমিতি সিলেট। মঙ্গলবার বিকেলে সিলেট শহরতলীর দলইপাড়ায় সমিতির সদস্যরা শতাধিক অসহায় পরিবারের হাতে শীতের কম্বল বিতরণ করেন।

বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: হেলাল উদ্দিন।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে  তিনি বলেন, প্রচন্ড শীতে আমাদের অনেকেই ঘরে আরাম আয়েশে বাস করলেও শীতার্তরা ভীষণ কষ্টে দিনযাপন করছেন। অসহায় এসব দরিদ্র মানুষের শীত নিবারণে বিত্তশালীদের এগিয়ে আসা প্রয়োজন। বিত্তবানরা যে যাবার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখনে, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা:ফয়েজ উদ্দিন ও কোষাধ্যক্ষ সাংবাদিক আবদুল কাদের তাপাদার।

এ সময় বক্তারা বলেন, মানবিকতার বিকাশ সাধন হলে সমাজে সকলের মাঝে সুখ শান্তির পরশ ছড়িয়ে পড়বে। সমাজের বঞ্চিত গরীব মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে সমাজ আরও সুন্দর হবে। বড়লেখা সমিতি সিলেট আগামীতে আরও ব্যাপকভাবে দারিদ্রক্লিষ্ট মানুষের কল্যানে কাজ করার চেষ্টা চালাবে বলে অভিমত ব্যক্ত করেন সমিতির সদস্যরা।

Manual2 Ad Code

শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন বড়লেখা সমিতি সিলেট এর যুগ্ম- সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল উসমান গনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জুলফিকার তাজুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোঃ জয়নুল ইসলাম মুনিম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, সাংস্কৃতিক সম্পাদক খালেদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য তুহিন আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম, লিয়াকত আলী ও বড়লেখা সমিতির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ প্রমুখ।- সংবাদ বিজ্ঞপ্তি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code