বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টার: এশিয়ান কাপ বাছাই ফুটবলে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে চলছে জামাল ভূঁইয়াদের নিবিড় অনুশীলন। তাদের নিয়েই নিজেদের মাঠে বড় চ্যালেঞ্জে জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ; এমনটাই বললেন কোচ হাভিয়ের কাবরেরা।রবিবার অনুশীলনের ফাঁকে কাবরেরা সাংবাদিকদের বলেন, অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুবই খুশি ও ইতিবাচক। সব ঠিকঠাক চলছে। আরও চারটি অনুশীলন সেশন বাকি আছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার সময় এটা।

Manual1 Ad Code

দলে চোটের হানার বিষয়ে কাবরেরা বলেন,সুমন আর ইব্রাহিম দুজনই ভালো অবস্থায় এসেছিল। তারিক তপু আর আল আমিন এই পাঁচ জনের কিছুটা চোট ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রাহিম সময়মতো চোট কাটিয়ে ওঠে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়েছে—যেখানে তারা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘তারিক, তপু ও আল আমিনের ব্যাপারে আমরা আশাবাদী। তারিক আর আলামিন আজই অনুশীলনে ফিরবে, আশা করি তপুও খুব শিগগিরই ফিরবে।হংকংয়ের বিপক্ষে ম্যাচে পুরো তিন পয়েন্টই পেতে চান বাংলাদেশের এই স্প্যানিশ কোচ। তার পরিষ্কার কথা, আমরা সবার কাছেই বড় পারফরম্যান্স প্রত্যাশা করি। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ—নিজেদের মাঠে খেলে তিন পয়েন্ট পাওয়ার, আবার মূল পর্বে খেলার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। যারা এখন দলে আছে, তাদের সবার কাছে এটাই মূল লক্ষ্য, তেমনি হামজা ও শমিতের জন্যও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code