বড় পর্দায় জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২৮ minutes ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: কবি জসীমউদ্‌দীনের বিখ্যাত লোকগাথা, কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’। ছবিটি নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। এরই মধ্যে সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।   দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। এর চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ শাবাব আলী আরজু, সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। ছবিটির সহপ্রযোজক হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস। দুলির চরিত্রে রয়েছেন রাদিফা নারমিন। এ ছাড়া দুই প্রধান চরিত্রের শৈশবের ভূমিকায় অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য। ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code