ভাবলেন স্বর্ণ খন্ড, পরে জানলেন হাজার বছরের পুরনো উল্কাপিণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ দেখতে একটু অন্য ধরনের হওয়ায় এক পাথর খণ্ড বাড়িতে নিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড হোল নামের মেলবোর্নের এক বাসিন্দা। ২০১৫ সালে স্থানীয় এক পার্কে ঘুরতে গিয়ে তিনি হঠাৎ করেই পেয়ে যান সেই পাথর খণ্ড। তখনো তিনি জানতেন না এই পাথর আদৌতে কোন দামী পাথর কিনা। তবে তিনি ধারণা করেন হয়তো স্বর্ণ জাতীয় কোনো বস্তু হবে এই পাথর। তাই প্রায় ১৭ কেজি ওজনের ওই পাথরকে এত বছর ধরে নিজের কাছে আগলে রেখেছিলেন তিনি।

Manual6 Ad Code

জানা যায় , মেলবোর্নের একটি পার্কে ২০১৫ সালে ওই পাথর পেয়েছিলেন ডেভিড। অনেকটা সোনার মতো দেখতে হওয়ায় তিনি সেটিকে তুলে পরম যত্নে বাড়িতে নিয়ে এসে রাখেন। আসলে ১৯ শতকে এই জায়গা সোনার জন্য প্রসিদ্ধ ছিল। সেজন্যই তিনি ওই পাথরকে সোনা ভেবে নিয়েছিলেন। অনেক সোনা পাওয়া যেত সেই স্থানে। বাড়িতে নিয়ে আসার পর তিনি অনেক চেষ্টা করেও ওই পাথর ভাঙ্গতে পারেননি। না পেরেও আশাতে তিনি সেই পাথরকে সযত্নে আগলে রেখে দেন।

Manual4 Ad Code

এত বছর ধরে নিজের কাছে আগলে রাখলেও শেষ পর্যন্ত তিনি জানতে পারেন সেটি স্বর্ণ খণ্ড নয়। এতে  বেজায় মন খারাপ হয়ে যায় ডেভিডের। পরে তিনি সেই পাথর নিয়ে পৌঁছে যান মিউজিয়ামে। সেখানে তাকে বলা হয়। এটি সোনা নয়। শুনেই মন খারাপ হয়ে যায় তার। তারপর মিউজিয়ামের বিশেষজ্ঞরা তাকে জানান, এটি হাজার বছরের পুরনো কোনও উল্কাপিণ্ড। এ কথা শুনে রীতিমতো হতচকিত হয়ে পড়েন ওই ডেভিড। মিউজিয়ামের বিশেষজ্ঞরা তাকে জানান, এটি পাথর নয়। এটি বহু প্রাচীন এই উল্কাপিণ্ড। এর বয়স হতে পারে ১০০ থেকে ১০০০ বছর।

ভূবিজ্ঞানী ডেটমোর হেনরি সিডনি মর্নিং হেরাল্ডকে জানান যে, তিনি তার জীবনে কেবল দুটি উল্কাপিণ্ড দেখেছেন। তার মধ্যে এটি একটি। দুর্মূল্য এই পাথর সযত্নে রেখে দেওয়ায় প্রশংসায় মিলে ওই ব্যক্তির। এবং সোনার থেকেও দুর্মূল্য এই পাথর। যা শুনে বেজায় খুশি ডেভিড।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code