সেই জাহাজের মালিক সুয়েজ খাল কর্তৃপক্ষকেই দায়ী করছেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক নৌপথ মিসরের সুয়েজ খালে সম্প্রতি আটকে পড়া সেই মালবাহী জাহাজের মালিক এবার দুর্ঘটনার জন্য সুয়েজ কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। ৯১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবিতে বর্তমানে জাহাজটি আটকে রেখেছে মিসরীয় কর্তৃপক্ষ। তবে শিপটির জাপানি মালিক শোয়েই কিসেনের আইনজীবীরা মিসরীয় আদালতকে জানিয়েছেন, সুয়েজ ক্যানাল অথরিটির গাফিলতির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল। আইনজীবীরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দানবাকৃতির জাহাজটিকে খালে প্রবেশ করতে দেওয়াটাই চরম ভুল ছিল। এমনকি শিপটি খালে আটকে যাওয়ার পরও কর্তৃপক্ষ সেটির কোনও যান্ত্রিক ত্রুটি খুঁজে বের করতে পারেনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code