আরামের ঘুম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভালো বালিশের জন্য বাড়তি টাকা খরচ করে থাকেন অনেকে। তবে বিশ্বের সবচেয়ে দামি ও উন্নত বালিশে ঘুমাতে চাইলে একজনকে খরচ করতে হবে ৫৭ হাজার ডলার বা ৫৩ লাখ টাকা।
এমন বালিশ তৈরি করে আলোড়ন তুলেছেন ডাচ ডিজাইনার ভ্যান ডার হিলস্ট। তার তৈরি বিশ্বের সবচেয়ে দামি বালিশের নাম ‘টেইলরমেড পিলো’। বলা হচ্ছে, এ বালিশ যে কাউকে দিতে পারে আরামদায়ক ঘুমের নিশ্চয়তা।

Manual2 Ad Code

দামি এই বালিশের ভেতর দেওয়া হয়েছে মিসরীয় তুলা। এর কাপড় তুত সিল্কের তৈরি। এতে ২৪ ক্যারেট সোনার আবরণ রয়েছে ও জিপারে রয়েছে ২২ ক্যারেটের একটি নীলকান্তমণি ও চারটি হীরা। সূত্র- দ্য ইকোনমিক টাইমস।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code