ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে আজ শনিবার রিপোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

বিনোদন রিপোর্ট

Manual5 Ad Code

হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার রাত ১২.৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সৃজিতকে। রাতে আচমকা প্রচণ্ড ঘাম হতে শুরু করে পরিচালকের। সেই সঙ্গে শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়টি তাঁকে নিয়ে যাওয়া হয় ইম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসাতালে। গতরাতেই তাঁকে ICU-তে রেখে চিকিৎসা শুরু হয়। পরিচালকের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। রিপোর্ট কেমন আসে, তার উপর নির্ভর করছে হাসপাতাল থেকে সৃজিতের ছুটি পাওয়ার বিষয়টি। রিপোর্ট দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন, আরও একটা দিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে কি না। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৃজিতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে। সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’তে দেখা গিয়েছে তাঁকে। অনিন্দ্য বলেন, ‘আমি সকালেই খবরটা জেনেছি। এখন অনেকটাই ভালো আছেন সৃজিত। চিকিৎসা চলছে। রাতে কিছু টেস্ট হয়েছে। আজ আরও কিছু টেস্ট হওয়ার কথা। আমি আপাতত শুটিংয়ে যাচ্ছি। বিকালে শুটিং থেকে ফিরে হাসপাতালে সৃজিতকে দেখতে যাব।’ জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code