ভারতে অবৈধ মদপানে ১১ জনের মৃত্যু, গ্রেফতার ৫

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু এবং আরও ১২ জন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের সারন জেলায় এই ঘটনা ঘটেছে।
জেলা ম্যাজিস্ট্রেট রাজেশ মিনা এবং পুলিশ সুপার সন্তোষ কুমারের দেওয়া তথ্য অনুযায়ী বিষাক্ত মদ উৎপাদন এবং বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় চৌকিদারকে বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার মদপানে দুই জনের মৃত্যু ও অনেকের অসুস্থ হয়ে পড়ার তথ্য জানা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই গ্রামটি মকর থানার ফুলোরিয়া পঞ্চায়েতের অধীনে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code